বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
education

নারায়ণগঞ্জে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জে ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

 

নারায়ণগঞ্জে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি প্রকল্পের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে জেলার চারটি কেন্দ্রে একযোগে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভাগে পরীক্ষা দেয়।

 

বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম বলেন,

 

> “অদম্য মেধাবীদের নিয়ে এই বৃত্তি প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী প্রজন্মের মেধা বিকাশের লক্ষ্য নিয়েই আমরা এই আয়োজন করি।”

 

 

 

বৃত্তি প্রকল্পের পরিচালক মো. ইসমাইল বলেন,

 

> “২০০৫ সাল থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার প্রায় ৬ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জিনিয়াস বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে।”

 

 

 

নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক আজিজুর রহমান বলেন,

 

> “জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে জিনিয়াস ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত কয়েকটি বিভাগে শিক্ষার্থীরা অংশ নেয়।”

 

 

 পরীক্ষাকেন্দ্র:

আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ,

ফতুল্লা পাইলট স্কুল,

সিদ্ধিরগঞ্জ রেবতী মহল পাইলট স্কুল,

বন্দর বি এম ইউনিয়ন স্কুল

 

২০০৫ সালে প্রতিষ্ঠিত জিনিয়াস ফাউন্ডেশন শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃত্তি কার্যক্রম ফাউন্ডেশনের অন্যতম প্রকল্প, যার মাধ্যমে প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী উপকৃত হয়।

Words: 212 | Characters: 1601

 

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন