শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪ গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার
মহানগর

গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৯ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে
📷 গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের ৬ দফা দাবিতে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

​লংমার্চের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় এক বিশাল পথসভার আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলার জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

​লংমার্চ ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নারায়ণগঞ্জের এ পথসভায় জামায়াতে ইসলামীর আমীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

​এদিকে, নারায়ণগঞ্জের পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন শীর্ষ নেতার উপস্থিতির বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। পথসভায় অংশ নেবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব সংসদ সদস্য (এমপি) আবদুল্লাহ আল আমিন।

​বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার জানান, "লংমার্চের নারায়ণগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও আবদুল্লাহ আল আমিন উপস্থিত থাকবেন।"

​তিনি আরও বলেন, লংমার্চ সফল করতে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপির পক্ষ থেকে এ কর্মসূচিতে সর্বোচ্চ জনসমাগম ও বিশাল উপস্থিতি নিশ্চিত করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন