শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ৫:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার
📷 সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুলের পাগলাবাড়ি মোড় সংলগ্ন লেকপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত তপন শীল সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিন নগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত রাতে আর বাড়ি ফেরেননি তপন শীল। সকালে স্থানীয় এক ব্যক্তি হাঁটতে বের হয়ে ডিএনডি লেকপাড়ের পশ্চিম পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

​সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনায় তদন্ত চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন