শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা
মহানগর

বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা
📷 বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​গত বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

​সম্মাননা স্মারক প্রদানকালে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান এবং পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলায় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করা হয় এবং তাঁকে ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন রেঞ্জের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন