শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান
📷 সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ থানা শাখা।

​গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের চিটাগাং রোড এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​থানা জামায়াতের আমীর কফিল আহমদের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, "৫ আগস্টের পর দেশের মানুষ একটি সাম্য ও মানবিক বাংলাদেশের প্রত্যাশা করেছিল। কিন্তু সরকার জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নের কথা বলেও শেষ পর্যন্ত জাতির সাথে প্রতারণা করেছে।"

​বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, "যেখানে সাধারণ মানুষের বিদ্যুৎ বিল আসত ৮০০ টাকা, তা কোনো যুক্তিতে ২৮০০ টাকা হয়? বিরোধী দলগুলোর সাথে কোনো আলোচনা না করে সরকার ফ্যাসিবাদী কায়দায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে।" তিনি আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচি চালু না করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য ফিরিয়ে আনা ও আইন-শৃঙ্খলার উন্নয়নই এখন মূল দাবি। এছাড়া স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বাদ দিয়ে দলীয় লোক নিয়োগের অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

​তিনি স্পষ্ট জানান, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চায়, তবে যেকোনো অন্যায় ও দলীয়করণের প্রতিবাদ অব্যাহত রাখবে।

​সমাবেশ শেষে একটি গণমিছিল চিটাগাং রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চসহ ১১ দলীয় জোটের পরবর্তী সকল কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন