শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা
মহানগর

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর
📷 নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন জনাব মোঃ হাবিবুর রহমান।

​বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর ২০২৬) অপরাহ্ণে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

​নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ২৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন দক্ষ ও পেশাদার কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। যশোর জেলার সন্তান মোঃ হাবিবুর রহমান এর আগে মাগুরা, ফেনী ও মাদারীপুর জেলায় অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

​দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন