বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
মহানগর

চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ
📷 চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সুবিধাবঞ্চিতদের জন্য বিশেষ বিদ্যালয় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিশু-কিশোরদের সংগঠন ‘ফুল-পাখির আসরের’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি।

​বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ মহানগর ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আহমেদুর রহমান তনু, মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের যুগ্ম মহাসচিব জাহিদ আহমেদ, সম্মিলিত স্বেচ্ছাসেবক সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, বিএনপি নেতা ও শিশু সংগঠক মনসুর উদ্দিন পলিন, গণসংহতি আন্দোলনের জেলা নির্বাহী সমন্বয়ক মো. আলম হোসেন এবং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছা আক্তার।

​প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন পন্টি বলেন, “আজকে স্কুলটির যে চিত্র দেখে গেলাম তাতে মনে হয়েছে এসব শিশুদের কথা রাষ্ট্র যেন ভুলে গেছে। আমরা জনপ্রতিনিধি ও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই— স্কুলটিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে অবকাঠামো যেমন উন্নয়ন করতে হবে, তেমনি শিক্ষার্থীদের চিত্ত-বিনোদনের জন্য খেলার মাঠ সংস্কারসহ নানামুখী পদক্ষেপ নিতে হবে।”

​অতিথিরা স্কুলটির সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। আগামী শীত মৌসুমে এসব শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর করাসহ নানামুখী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তারা।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুল পাখির আসরের সভাপতি ফারুক আহাম্মেদ রিপন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল কবির মুন্না। সঞ্চালনায় ছিলেন বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক ও ফুল পাখির আসরের সহসভাপতি সাংবাদিক শরীফ সুমন। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় ছিলেন আরিফুর রহমান লোটাস ও শাকিল মাহমুদ টিপু।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪ এর শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষার্থী অরিন আক্তার বাঁধন।

​এ সময় বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক মেহেদী হাসান ডিউক, দপ্তর সম্পাদক শফিকুর রহমান সোহাগ, কার্যকরী সদস্য রহমত উল্লাহ লিটন এবং ফুল পাখির আসরের ফারহানা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন