বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
মহানগর

বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ৬:১৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা
📷 বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখের ক্যানসারের টিকা প্রদান এবং ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

​প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, "শিক্ষার্থীদের নিজ নিজ পরিবারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। জমে থাকা পানি থেকেই এডিস মশার উৎপত্তি হয়। তাই বাসাবাড়ির কমোড, ডাবের খোসাসহ কোনো স্থানেই যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দিতে হবে। আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি গণসচেতন সমাজ গড়ে তুলতে পারি।"

​শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি করপোরেশনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসারের টিকা দেওয়া হচ্ছে, বাজারে যার মূল্য প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশন সর্বাত্মক পাশে থাকবে।"

​বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ড. গোলাম মোস্তফা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খুরশিদ আহমেদ তুনিম এবং পরিচালনা কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।

​আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসারের টিকা প্রদান করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন