বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
মহানগর

নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন
📷 নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ৪র্থ তলায় নতুনভাবে সংস্কার ও আধুনিকায়ন করা ৭টি বিলাসবহুল কক্ষের গেস্ট হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের সভাপতি এম. সোলায়মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪ তারকা মানের এই গেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন।

​অনুষ্ঠানের সূচনায় ক্লাবের নামাজঘরে নতুন গেস্ট হাউজের সার্বিক কল্যাণ, ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সদস্য ও অতিথিদের মঙ্গল কামনায় এক মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাবের সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা এবং পরিচালনা পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব (বাবু) ও কাজী আব্দুস সাত্তারসহ ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

​ক্লাব কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের আবাসন সুবিধা নিশ্চিত করতে গেস্ট হাউজটিতে আধুনিক নান্দনিক নকশা, উন্নত সেবা ও আরামদায়ক পরিবেশের দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। নতুন এই সংযোজন নারায়ণগঞ্জ ক্লাবের সম্মানিত সদস্য ও আমন্ত্রিত অতিথিদের আবাসন সুবিধাকে আরও সমৃদ্ধ করবে এবং ক্লাবের সেবার মানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন