বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
মহানগর

প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ৫:৪০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ
📷 প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ডিআইটি এলাকায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক ও নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন বলেন, "বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। গত ১৫ বছরে দেশকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল, যা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি রক্ষা করেছে এবং জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে।"

​ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জ থেকে সন্ত্রাস, ভূমিদস্যুতা ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "অপরাধী যে দলেরই হোক না কেন, কাউকে রেহাই দেওয়া হবে না। সবার প্রতি আইনের প্রয়োগ সমান হবে।"

​সভাপতির বক্তব্যে এম এ মজিদ বলেন, "সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করতে হবে। অপরাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে সুসংগঠিত রাজনীতি গড়ে তুলতে হবে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, হাজী নুর উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম মজনু ও মনিরুজ্জামান মনির।

​এছাড়াও যুবদল নেতা পারভেজ মল্লিক, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন প্রধান, সাধারণ সম্পাদক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল আরিফ, হাজী কামাল, শাহিন মাদবর, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়াজীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন