বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
মহানগর

৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ৫:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন
📷 ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আগামী ৫ সেপ্টেম্বর ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের চিটাগাং রোড শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভার স্থান পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেতৃবৃন্দ সরেজমিনে গিয়ে পথসভাস্থলের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা করেন।

​পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন এবং নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি জামাল হোসাইনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​পরিদর্শন শেষে নেতৃবৃন্দ লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভার স্থান, মঞ্চ নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও দিক-পরামর্শ প্রদান করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন