বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
মহানগর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত
📷 বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষ বিতরণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপির জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির শুরুতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও উন্মুক্ত জলাশয় সংরক্ষণের অংশ হিসেবে ২ নম্বর ওয়ার্ডের একটি মৎস্য খামারে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।

​প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, “বিএনপি বিরোধী দলে থাকা অবস্থাতেও জনগণের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি নানা জনকল্যাণমূলক দায়িত্ব পালন করেছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় রাজপথের লড়াই-সংগ্রামের পাশাপাশি এসব ইতিবাচক সামাজিক কার্যক্রমের ফলেই জনগণ বিএনপির প্রতি পূর্ণ আস্থা রেখেছে এবং গত নির্বাচনে দলকে বিজয়ী করেছে।”

​তিনি আরও যোগ করেন, “সরকারে আসার পরও পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বার্থে আমাদের এই গঠনমূলক উদ্যোগগুলো অব্যাহত থাকবে।”

​অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, সিনিয়র বিএনপি নেতা মাজহারুল হক ময়ূর ও ইকবাল হোসেনসহ জেলা, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন