বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চ: শিমরাইলে জামায়াত নেতাদের পথসভাস্থল পরিদর্শন প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আলোচনা সভা ও বস্ত্র বিতরণ প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ বর্ণাঢ্য আয়োজনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিদ্যুৎ সাশ্রয় ও অপচয় রোধে জেলা প্রশাসকের ব্যবস্থাপনা কমিটির সভা বন্দর শিশুবাগে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
মহানগর

প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
📷 প্রতিষ্ঠাবার্ষিকীতে ফতুল্লায় বিএনপির র‍্যালি, মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লায় বর্ণাঢ্য র‍্যালি, জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালি ফতুল্লার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলীগঞ্জ খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার।

​সমাবেশে সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম টিটু বলেন, "বিগত দিনে যেভাবে রাজপথে থেকে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হয়েছিল, আগামীতেও সবাইকে সঙ্গে নিয়ে তা অব্যাহত রাখা হবে।" ফতুল্লা থানা বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ দাবি করে তিনি আরও বলেন, দলের ভেতরে কোনো কোনো মহল হাইব্রিড নেতাকর্মীদের ভিড়িয়ে গ্রুপিং তৈরি করার চেষ্টা করছে। এ বিষয়ে সব স্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

​সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে দলের ত্যাগী নেতাকর্মীরা অন্যায়ের শিকার হয়েছেন, রক্ত দিয়েছেন এবং বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন। দীর্ঘ ১৭ বছর অন্য দলের ছায়াতলে থেকে এখন এসে বিএনপির নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা সম্পূর্ণ ভুল ধারণা। তারা জোর দিয়ে বলেন, বিএনপিতে যোগ দিয়ে রাজনীতি করতে হলে সবাইকে মিলেমিশে দলের নীতি মেনে কাজ করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

​অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মো. মন্টু এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন