বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
নগরের বাইরে

বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:২০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার
📷 বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে পালানোর সময় এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

​আটক নারীর নাম মোসা. আসমা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার মো. মনিরের স্ত্রী।

​হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আসমা বেগম হাসপাতালের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

​বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান বলেন, “হাসপাতালে আগে থেকেই বিভিন্ন ধরনের সমস্যা ছিল। তবে আনসার সদস্য মোতায়েনের পর নিরাপত্তাব্যবস্থা অনেকটাই জোরদার হয়েছে।”

​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নারী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন