বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
নগরের বাইরে

ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল
📷 ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝোপের ভেতর থেকে একটি বিদেশি এয়ার রাইফেল উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।

​র‍্যাব-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। শিবু মার্কেট বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে প্যাসিফিক সোয়েটার ফ্যাক্টরির দক্ষিণ পাশে বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে বিদেশি এয়ার রাইফেলটি উদ্ধার করা হয়।

​উদ্ধারকৃত এয়ার রাইফেলটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন