বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা বিবি মরিয়ম স্কুলে জরায়ুমুখ ক্যানসারের টিকা প্রদান ও ডেঙ্গু সচেতনতা সভা আড়াইহাজারে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; স্বামী-শ্বশুর-শাশুড়ি আটক জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি নারায়ণগঞ্জ ক্লাবে ৪ তারকা মানের আধুনিক গেস্ট হাউজের শুভ উদ্বোধন বিদ্যুৎ সাশ্রয় ও কার্যকর ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জে জেলা কমিটির সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ৩ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিদ্যুৎ মিস্ত্রিকে প্রাণনাশের হুমকি, যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
মহানগর

জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ৫:১৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি
📷 জরায়ুমুখের ক্যানসারের টিকা ও ডেঙ্গু সচেতনতায় বিবি মরিয়ম স্কুলে কর্মসূচি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নারায়ণগঞ্জের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে জরায়ুমুখের ক্যানসারের টিকা প্রদান এবং ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, শিক্ষার্থীদের নিজ নিজ পরিবারের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে। জমে থাকা পানি থেকেই ডেঙ্গু মশার উৎপত্তি হয়। তাই বাসাবাড়ির কমোড, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে গণসচেতন সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি করপোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে জরায়ুমুখের ক্যানসারের টিকা দেওয়া হচ্ছে। বাজারে এ টিকার মূল্য প্রায় ১৪ থেকে ১৫ হাজার টাকা হলেও শিক্ষার্থীদের বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির যেকোনো প্রয়োজনে সিটি করপোরেশন পাশে থাকবে বলে আশ্বাস দেন তিনি।

বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার ড. গোলাম মোস্তফা, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি খুরশিদ আহমেদ তুনিম, এবং সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন