শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার ফতুল্লায় ঝোপের ভেতর উদ্ধার বিদেশি এয়ার রাইফেল বন্দরে হাসপাতালে নারী রোগীর চেইন ছিনতাইকালে নারী গ্রেপ্তার চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুলে দুপুরের খাবার বিতরণ হাসপাতালে ভর্তি এমপি মান্নান, সবার কাছে দোয়া কামনা
নগরের বাইরে

নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ৩:৫২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার
📷 নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে রফিকুল ইসলাম (২৮) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২ সেপ্টেম্বর) রাতে মুসলিমনগর এলাকার 'তাহসিনুল কোরআন মাদরাসা' থেকে তাকে আটক করা হয়।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত শিক্ষককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বরুনদা গ্রামের বাসিন্দা। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী প্রায় এক বছর আগে কোরআন হেফজ করার জন্য ওই মাদরাসায় ভর্তি হয়। অভিযোগ রয়েছে, ভর্তির পর থেকেই শিক্ষক রফিকুল ইসলাম ভয়ভীতি দেখিয়ে তাকে নিয়মিত যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। গত ৩১ আগস্ট রাতে ফের নির্যাতনের শিকার হয়ে শিক্ষার্থীটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে বাসায় নিয়ে যান। সেখানে বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয়রা মাদরাসাটি ঘেরাও করেন।

​পরবর্তীকালে বুধবার বিকেলে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন