শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪ গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার
নগরের বাইরে

জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া
📷 জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর থানার সাবেক আমীর, ইসলামী ব্যাংকস অ্যান্ড ওয়ালফেয়ার (আইবিডব্লিউ) মহানগর সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাঁর নিজ বাসভবনে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​পরিবার সূত্রে জানা গেছে, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মস্তিষ্কে দুটি জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে আব্দুস সাত্তার আনসারীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি কথা বলতে পারছেন না এবং তাঁর শারীরিক নাড়াচাড়াও প্রায় বন্ধ রয়েছে।

​অসুস্থ এ নেতার খোঁজখবর নেওয়া ও তাঁর আশু আরোগ্য কামনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দীন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন এবং বন্দর থানা জামায়াতের আমীর ফজলুল হাই জাফরি।

​দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সদা হাস্যোজ্জ্বল, কর্মচঞ্চল ও প্রাণবন্ত আব্দুস সাত্তার আনসারী বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও দ্বীনের ময়দানে এবং সবার মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন