শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪ গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার
নগরের বাইরে

ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ
📷 ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

​আহত জসীম উদ্দিন ফতুল্লা কায়েমপুর এলাকার মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে এবং জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতির দায়িত্বে রয়েছেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে ভর্তি করেছে।

​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী হিসেবে পরিচিত শাহাদাৎসহ কয়েকজন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা ও সহিংসতা মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হন। জামিন পেয়ে বের হওয়ার পর থেকেই তারা জসীম উদ্দিনকে নজরদারিতে রাখছিলেন।

​ঘটনার বর্ণনা দিয়ে আহত জসীম উদ্দিন বলেন, "রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে কায়েমপুর এলাকায় পৌঁছালে শাহাদাৎ ও তার সহযোগীরা আমার পথরোধ করে। তারা আমাকে বলে— 'এমপি আল আমিন ও জামায়াতের আমির আবদুল জব্বারের সহায়তায় তোরা আমাদের গ্রেপ্তার করাচ্ছিস।' একপর্যায়ে ‘ডিসেম্বরে আপা আসবো, তার আগেই তোরে মাইরা ফেলবো’ বলে হুমকি দিয়ে সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে আমার মাথায় ও শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।"

​তিনি আরও অভিযোগ করেন, প্রথম দফায় হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। সেখান থেকে হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে কায়েমপুর এলাকাতেই পুনরায় তার ওপর হামলা ও মারধর চালায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

​এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, "ঘটনাটি জানার পরপরই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ‘আহম্মদ’ নামে একজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। হামলার সাথে জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন