শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
জামায়াত নেতা আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪ গণভোটের রায় বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শনিবার, নারায়ণগঞ্জে প্রস্তুতি তুঙ্গে ফতুল্লায় জামায়াত নেতাকে কুপিয়ে ও পিটিয়ে জখম, 'ডিসেম্বরে আপা আসবে' বলে হুমকির অভিযোগ নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান, দায়িত্ব হস্তান্তর সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড়ে সেলুন কর্মচারীর মরদেহ উদ্ধার রূপগঞ্জে ৭ হত্যাসহ ২৬ মামলার পলাতক আসামি কালাই সবুজ গ্রেপ্তার বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীকে ঢাকা রেঞ্জ ডিআইজির সম্মাননা সিদ্ধিরগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: ৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করার আহ্বান নারায়ণগঞ্জে মাদরাসাছাত্রকে বলাৎকার: শিক্ষক গ্রেপ্তার
নগরের বাইরে

রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
📷 রূপগঞ্জে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশি অভিযানে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তারাবো উত্তরপাড়া এলাকায় ‘ঝর্ণা মহল’-এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃতরা হলো— তারাবো এলাকার নবী হোসেনের দুই ছেলে নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), আব্দুর রহিমের ছেলে মোঃ সাজ্জাদ (২০) এবং শহিদুল ইসলামের ছেলে সফিকুল (২৪)।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের দিকনির্দেশনায় থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন