শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিনোদন

ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আনন্দময় পিঠা উৎসব অনুষ্ঠিত

Reporter
নিজস্ব প্রতিবেদক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ৫:০১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আনন্দময় পিঠা উৎসব অনুষ্ঠিত
📷 ঐতিহ্যবাহী সোনারগাঁয়ে আনন্দময় পিঠা উৎসব অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ঐতিহ্যবাহী  সোনারগাঁয়ে আজ সারা দিন হাজারো মানুষ মেতে উঠেছিল  শীতকালীন পিঠা উৎসবে। সোনারগাঁ ক্যাডেট স্কুল এন্ড কলেজ ও অগ্নিবীনা কিন্ডারগার্টেনের যৌথ আয়োজনে আজ
সকালে পৌর ভবনাথপুর এলাকায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অ্যাড. মাসুম সরকারের সভাপতিত্বে পিঠা উৎসবে প্রধান অতিথি  ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের দপ্তর সম্পাদক ডঃ আজগর আলী, সাবেক মেজর মোঃ নাসির উদ্দীন, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ তপন, ব্যাংকার মতিউর রহমান প্রমুখ।
আয়োজকরা জানান, পিঠা উৎসব হচ্ছে বাঙালি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী শীতকালীন উৎসব। ঐতিহ্যকে স্মরণে রাখতে ও হরেক রকম পিঠার সাথে পরিচয় করিয়ে দিতে এই আয়োজন। প্রতি বছর এমন উৎসবের আয়োজন করা হবে জানিয়ে তারা বলেন এবার উৎসবে ভাপা, চিতই, পুলি, পাটিসাপটাসহ ৪৮ রকমের পিঠা প্রদর্শণ ও বিক্রি করা হয়।
Author

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন