শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
বিনোদন

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩:৫৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স
📷 ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ঈদের দিনই নতুন এই শাখার উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ার-এ স্থাপন করা হয়েছে নতুন এই মাল্টিপ্লেক্স। এখানে মোট তিনটি হল থাকবে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং আরেকটি হলে থাকবে ৭৫টি আসন।

প্রতিষ্ঠানটির মিডিয়া ও বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুবিধা নিয়ে হলগুলো নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, “নারায়ণগঞ্জবাসীর জন্য এটি আমাদের ঈদের উপহার। বিশেষ করে সিনেমাপ্রেমী দর্শকদের জন্য এবারের ঈদে এটি বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করি। এখানকার দর্শকদের অনেকদিনের চাহিদা ছিল। পূর্বঘোষণা অনুযায়ী শাখাটি চালু করতে পেরে আমরা সন্তুষ্ট।”

নতুন শাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, চলচ্চিত্র শিল্পের বিকাশে ভালো সিনেমার পাশাপাশি মানসম্মত সিনেমা হলও গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন শহরে নতুন শাখা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই আরও কয়েকটি স্থানে শাখা চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন