শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
narayanganjcity

নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ১২:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা ও সনদ প্রদান অনুষ্ঠিত


নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান।

১৩ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

উদ্বোধন ও অতিথিদের উপস্থিতি

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নারায়ণগঞ্জ জেলা তথ্য অফিসার মো. কামরুজ্জামান।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা

কর্মশালায় উপস্থিত বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, গণমাধ্যম পেশাজীবীদের দায়িত্বশীলতা, সমাজ উন্নয়নে সংবাদকর্মীদের ভূমিকা এবং নৈতিকতা রক্ষার গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তাঁর বক্তব্যে প্রতিষ্ঠানের গঠন, কার্যপদ্ধতি ও সাংবাদিকদের সহায়তায় কাউন্সিলের ভূমিকা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমের পেশাগত মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন