শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
Ad
  1. প্রচ্ছদ
  2. /
  3. narayanganjcity
নাশকতার পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার
narayanganjcity

নাশকতার পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

আপডেট: সোমবার, ১৭রেরাই নভেম্বর ২০২৫ ১১:০৬ পূর্বাহ্ন
নাশকতার পরিকল্পনার অভিযোগে ফতুল্লায় আওয়ামী লীগের তিন কর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাশকতার পরিকল্পনা ও সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত থেকে ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে ফতুল্লা মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রামারবাগ এলাকার মৃত লেহাজ আলীর ছেলে তাহের আলী (৬১), এনায়েতনগর শাসনগাঁও এলাকার হাজী আলমাস আলী সর্দারের ছেলে সাগর সর্দার (২৬), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে সেতু (৪৫), যাদের সবাইকে স্থানীয়ভাবে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা চালানো এবং এলাকায় অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টার্গেটেড অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের পর তিনজনকেই সোমবার সকালে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

বিশ্ব শিশু দিবস আজ: নারায়ণগঞ্জে শিশুদের অধিকার ও কল্যাণে সম্মিলিত অঙ্গীকার

বিশ্ব শিশু দিবস আজ: নারায়ণগঞ্জে শিশুদের অধিকার ও কল্যাণে সম্মিলিত অঙ্গীকার

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৬:৩৫ পূর্বাহ্ন
কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

কারাবন্দি সাবেক মেয়র আইভীকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৮:০৭রেরাই পূর্বাহ্ন
না’গঞ্জের সর্বশ্রেনীর মানুষের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক মানবিক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

না’গঞ্জের সর্বশ্রেনীর মানুষের ভালোবাসায় সিক্ত জেলা প্রশাসক মানবিক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪:৪৪ অপরাহ্ন
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার

শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৩:০৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি

নারায়ণগঞ্জের মানবিক ডিসি জাহিদুল ইসলাম মিয়া চট্টগ্রামে বদলি

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৫:১০ অপরাহ্ন
আড়াইহাজারে হামলা–ভাঙচুরের অভিযোগে আহত ৭, “জয় বাংলা” স্লোগানের কথা জানালেন ভুক্তভোগীরা

আড়াইহাজারে হামলা–ভাঙচুরের অভিযোগে আহত ৭, “জয় বাংলা” স্লোগানের কথা জানালেন ভুক্তভোগীরা

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৪:১৪ অপরাহ্ন