বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
narayanganjcity

ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ৩:০৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার
📷 ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতা মামুন হত্যা: প্রধান অভিযুক্ত সুমন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন হোসাইনকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় চিহ্নিত প্রধান আসামি সুমনকে পুলিশ আটক করেছে।
শুক্রবার বিকেলে র‍্যাবের সহায়তায় কুতুবাইলের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন কুতুবাইল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। নিহত মামুন পূর্ব লালপুর রেললাইন পাড়ার বাসিন্দা এবং মৃত সমন আলী বেপারীর সন্তান।

গ্রেফতারের পর সন্ধ্যায় থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং নিহতের স্বজনরা ফতুল্লা থানার সামনে বিক্ষোভ মিছিল বের করে সুমনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ফতুল্লা মডেল থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি ভোরে কোতালেরবাগ পাকিস্তানি খাঁড়ির সামনে মামুনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং কয়েকজন আদালতে দোষ স্বীকার করেছেন। তদন্তে সুমন ও তার ভাই আক্তারকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে।

এ ছাড়া সুমনসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় হামলা, হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন