শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
organization

নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩:৪৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’
📷 নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নতুন প্রজন্মকে উদ্যোক্তা বানানোর লক্ষ্যে IBWF আয়োজিত ‘এন্টারপ্রিনিউর সামিট ২০২৫’

নতুন প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে" মঙ্গলবার (১১ নভেম্বর) "ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন"(IBWF ) এর উদ্যোগে "এন্টারপ্রিনিউর সামিট ২০২৫" অনুষ্ঠিত হয়েছে।
অনার্স এবং মাস্টার্স অধ্যায়নরত পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীদের নিয়ে এন্টারপ্রিনিউর সামিট ২০২৫"অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন"(IBWF ) এর কেন্দ্রীয় সভাপতি মোঃ শহিদুল ইসলাম। 
প্রধান অতিথি বলেন, আমরা চাই তোমরা চাকরি খুঁজবে না চাকরি দিবে । এই লক্ষ্যেই তোমাদেরকে ব্যবসা শুরু করতে হবে। ব্যবসা করতে হবে নিজের জন্য, সমাজের জন্য এবং দেশের জন্য। 
"চাকুরী নয় নেতৃত্ব" এ বিষয়ে প্রেসেন্টেশন উপস্থাপন করেন, মোটিভেশন স্পিকার "হোসাইন আল আমিন"।
সামিটে আরো উপস্থিত ছিলেন সরকারি তোলারাম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড: ফজলুল হক (রুমন রেজা), হাজী মিসির আলি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ডঃ মুহাম্মদ আলমাস আলী খান।
 BKMEA প্রেসিডেন্ট মোঃ হাতেম,BKMEA পরিচালক এবং ভিটেক এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার সাঈদ , IBWF ঢাকা সাউথ জোন এর সেক্রেটারি এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর পরিচালক গোলাম সারোয়ার সাঈদ। বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউজ অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আক্তার হোসেন, নারায়ণগঞ্জ জোনের কোঅর্ডিনেটর মাহিন, চায়না জোনের চেয়ারম্যান মাহবুবুর রহমান। নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, ডাইস কেমিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক মোঃ সালাহ উদ্দিন প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে গোলাম সারোয়ার সাঈদ জানান, আজকের এই সেশনটি ছাত্র-ছাত্রীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য মোটিভেশন। আজকে যারা উদ্যোক্তা হওয়ার জন্য ডিসিশন নিবে তাদেরকে নিয়ে একাডেমিক ওয়ার্কশপ এর আয়োজন করা হবে। ওয়ার্কশপ শেষে ব্যবসার অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে এক থেকে তিন মাসের ইন্টার্নশিপ এর ব্যবস্থা করা হবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন