বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
বন্দরে দুই দারোগার বিরুদ্ধে শয্যাশয়ী প্রবাসীকে ফাসানোর অভিযোগ। ওসি না জেনেই সই করার দাবি, তদন্ত চান ভুক্তভোগী পরিবার অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক হারুন অর রশীদ স্বপন ইন্তেকাল সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গোডাউনে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে শারদীয় দুর্গোৎসবে বিভিন্ন পূজামণ্ডপে মহিলা পরিষদের শুভেচ্ছা বিনিময় লিংক রোডে সিএনজিকে ধাক্কা দিয়ে ডিভাইডারে উঠল প্রাইভেটকার, আহত -৩ মাদক, কিশোর গ্যাং, ছিনতাই দমনে ইউএনও-ওসির নেতৃত্বে কমিটি হবে: আইজিপি লোকশিল্প ফাউন্ডেশন ও পানাম নগরী ঘুরে দেখলেন আমেরিকান রাষ্ট্রদূত জ্ঞান অর্জনের জন্য বই পড়ার বিকল্প নেই- আবদুল জব্বার আমলাপড়ায় ছিনতাইয়ের শিকার প্রেসক্লাবের সাবেক সভাপতি দিপু নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনের বেলায় গ্যারেজ থেকে গ্যাস সিলিন্ডার চুরি, CCTV ফুটেজে দেখা যায় এক ব্যক্তিকে
organization

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৪:৪২ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা
📷 বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে তোলারাম কলেজের ঘটনায় বিসিক সমবায় সমিতির নিন্দা

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমকে নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড।

বুধবার দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১১ নভেম্বর সরকারি তোলারাম কলেজে আইবিডব্লিউএফ আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন মোহাম্মদ হাতেম। বক্তব্য শেষে অনুষ্ঠানের নির্ধারিত আসনে বসে থাকার সময় কয়েকজন যুবকের আচরণে অশালীনতা দেখা যায়। সংগঠনের মতে, ঘটনাটি দুঃখজনক ও অগ্রহণযোগ্য।

হাতেমের ভূমিকা তুলে ধরে সমবায় সমিতি

বিবৃতিতে বিসিক শিল্প মালিক সমবায় সমিতি উল্লেখ করে, মোহাম্মদ হাতেম বহুদিন ধরে ব্যবসায়িক সম্প্রদায়ের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে আসছেন। পঞ্চবটি বিসিক এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে তার কঠোর অবস্থান ছিল বলেও উল্লেখ করেন তারা।

সমবায় সমিতির দাবি, তার উদ্যোগে বিসিক শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার বড় পরিবর্তন এসেছে। বর্তমানে ৪৪ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন এবং তিনটি প্রধান প্রবেশগেট নির্মিত হয়েছে। চতুর্থ গেটের কাজও সম্পন্নের পথে। এর ফলে এলাকায় অপরাধীদের আগমনপ্রবণতা প্রায় শূন্যে নেমেছে।

গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ন্ত্রণে ভূমিকা

বিবৃতিতে আরও বলা হয়, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে পোশাকশিল্পে উত্তেজনা দেখা দিলেও নারায়ণগঞ্জ এলাকায় শান্ত পরিস্থিতি বজায় ছিল। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে এ স্থিতি বজায় রাখতে কাজ করেছেন মোহাম্মদ হাতেম।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ

বিবৃতিতে সমবায় সমিতি জানায়, ব্যবসায়ী নেতা হিসেবে হাতেম দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, সচিব ও দপ্তর প্রধানদের সঙ্গে বৈঠক করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও একইভাবে সমন্বয় করছেন তিনি—যা সম্পূর্ণ পেশাগত দায়িত্ব।

বিবৃতির ভাষ্য, “একটি মহল ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করে তাকে অপমান করার চেষ্টা করছে। এটি উদ্দেশ্যপ্রণোদিত এবং দুঃখজনক। আমরা এর কঠোর নিন্দা জানাই।”
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্কঃ

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন