শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
outsidecity

সোনারগাঁয়ে বিএনপির দুই ভাইয়ের নেতৃত্বে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ১২

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক: স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ০৭রেরাই নভেম্বর ২০২৫ ১:৫৮ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে বিএনপির দুই ভাইয়ের নেতৃত্বে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ১২
📷 সোনারগাঁয়ে বিএনপির দুই ভাইয়ের নেতৃত্বে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ১২। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
সোনারগাঁয়ে বিএনপির দুই ভাইয়ের নেতৃত্বে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগে আহত ১২

নারায়ণগঞ্জ ভয়েস ॥

 সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তার ও স্থানীয় ব্যবসায়িক দখল নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি নেতা আব্দুর রউফ ও তাঁর আপন ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।

এ সময় আব্দুল জলিলের সমর্থকরা আব্দুর রউফের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। পরে পাল্টা আক্রমণে আব্দুর রউফপক্ষ জলিলপক্ষের ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।

খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক:

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন