শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
justice

দুদকের তদন্তে শামীম ওসমানের আয়কর নথি জব্দের নির্দেশ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ ৫:৫১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
দুদকের তদন্তে শামীম ওসমানের আয়কর নথি জব্দের নির্দেশ
📷 দুদকের তদন্তে শামীম ওসমানের আয়কর নথি জব্দের নির্দেশ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
দুদকের তদন্তে শামীম ওসমানের আয়কর নথি জব্দের নির্দেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-এর আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৬৭ লাখ টাকার সম্পদ অর্জন করেন এবং তা নিজের দখলে রাখেন।

এ ছাড়া তার নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট নয়টি ব্যাংক হিসাবে প্রায় ৪৩৯ কোটি ৮২ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের ভাষ্যমতে, এসব অর্থ অবৈধ উপায়ে অর্জিত হয়ে জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে।

দুদক কর্মকর্তারা জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তের স্বার্থে ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শামীম ওসমানের আয়কর নথি জব্দের প্রয়োজনীয়তা দেখা দেয়। সংশ্লিষ্ট নথিগুলো বর্তমানে নারায়ণগঞ্জ কর অঞ্চল কার্যালয়ে সংরক্ষিত রয়েছে।

এর আগে, চলতি বছরের ২২ জুন দুদকের আরেক আবেদনের ভিত্তিতে আদালত শামীম ওসমানের নামে থাকা উত্তরা ও পূর্বাচলের দুটি প্লট জব্দের আদেশ দেন।

একই সঙ্গে তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা এবং পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাবও জব্দের আদেশ দেওয়া হয়। এসব হিসাবে মোট ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে বলে দুদক জানায়।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে—

পূর্বাচলে ৩৩ লাখ ৬০ হাজার টাকার একটি প্লট

উত্তরা থানাধীন ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের প্রায় দেড় কোটি টাকার বাড়ির জমি

দুদকের দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আয়কর নথি জব্দের পর তা তদন্ত প্রক্রিয়ায় ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন