শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
justice

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ১৭রেরাই নভেম্বর ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড
📷 জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আর পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড।

আজ সোমবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। রায়টি সরাসরি সম্প্রচার করা হয়।

মামলার দু’জন আসামি—শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান—বর্তমানে পলাতক ও ভারতে অবস্থান করছেন। এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি পূর্ব আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন।

অভিযোগ ও প্রসিকিউশনের দাবি

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। এতে নিরস্ত্র ছাত্র ও সাধারণ মানুষের প্রায় দেড় হাজার মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার কথা অভিযোগে বলা হয়েছে।

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠন করা হয়—
১. উসকানিমূলক বক্তৃতা
২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ
৩. রংপুরে ছাত্র আবু সাঈদ হত্যাকাণ্ড
৪. রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যা
৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

প্রসিকিউশন অভিযুক্ত দু’জন (হাসিনা ও আসাদুজ্জামান)-এর সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং তাঁদের সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানান।

মামলার অগ্রগতি

২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়। একই বছরের ১৭ অক্টোবর প্রথম মিসকেস হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার কার্যক্রম শুরু হয়। পরে তদন্ত প্রতিবেদনে সাবেক আইজিপি মামুন ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে যুক্ত করা হয়।

গত ১ জুন তিন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ গ্রহণ করা হয়। অভিযোগ গঠনের পর ৩ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ মামলায় ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষ হয় ২৩ অক্টোবর। ঘোষিত রায়ে মামলা নিষ্পত্তি হতে সময় লেগেছে ৩৯৭ দিন।

ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে আরও মামলা

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা চলমান রয়েছে—

  • জুলাই হত্যাকাণ্ড ছাড়া

  • ২০১৩ সালের শাপলা চত্বর ও অন্যান্য স্থানে হেফাজত কর্মীদের বিরুদ্ধে অভিযান

  • গুম ও হত্যাকাণ্ডসংক্রান্ত দুটি মামলা, যেখানে ২৮ জনকে আসামি করা হয়েছে

Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন