শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
সপ্তাহে একদিন উপজেলা কার্যালয়ে সরাসরি জনদুর্ভোগ শুনবেন এমপি আব্দুল্লাহ আল আমিন গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সিদ্ধিরগঞ্জে জামায়াতের আলোচনা সভা নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও গরু জবাই: 'আসলাম বিরিয়ানি'কে জরিমানা আড়াইহাজারে ২ মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড অটোরিকশায় সামান্য ধাক্কা: সিদ্ধিরগঞ্জে চালককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাসে ডাকাতি ও চাঁদাবাজি: ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪ বন্দর মুছাপুরে ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ: কাঠগড়ায় আশার অনুসারীরা আওয়ামী লীগের আসামি ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত চান এমপি আব্দুল্লাহ আল আমিন চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ শ্রমিকদল নেতাসহ গ্রেপ্তার ৩
publicsuffering

নারায়ণগঞ্জ শহরে অটো চালকদের বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ শহরে অটো চালকদের বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা
📷 নারায়ণগঞ্জ শহরে অটো চালকদের বিক্ষোভ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
নারায়ণগঞ্জ শহরে অটো চালকদের বিক্ষোভের কারণে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অটো চলাচল বন্ধ থাকায় মানুষকে হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে।

শহরের চাষাড়া, কালীবাজার মোড়, কলেজ গেট এবং চানমাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই অটো চালকদের যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে তীব্র যানজটের সৃষ্টি হতো। এই সমস্যা সমাধানে বিকেএমইএ, চেম্বার অব কমার্স এবং সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে নতুন নিয়ম চালু করা হয়। নিয়ম অনুযায়ী, শহরের মূল এলাকায় অটো প্রবেশ নিষিদ্ধ করা হয় এবং চালকদের মিশনপাড়া মোড়ে যাত্রী নামিয়ে দিয়ে নতুন যাত্রী তুলতে বলা হয়।

এই সিদ্ধান্তে শহরের যানজট কিছুটা নিয়ন্ত্রণে এলেও অটো চালকরা তা মেনে নিতে রাজি নন। আজ ভোর থেকেই তারা বিক্ষোভ শুরু করে এবং শহরের বিভিন্ন পয়েন্টে অটো থেকে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেয়। এছাড়া, কোনো অটোকে শহরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

ফলে সকাল অফিস সময়েই চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। স্কুলগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও জরুরি কাজে বের হওয়া মানুষজনকে হেঁটে গন্তব্যে যেতে হয়।

অটো চালকদের অভিযোগ, এই নিয়ম তাদের জীবিকার উপর সরাসরি আঘাত হেনেছে। শহরের মূল পয়েন্টে প্রবেশ করতে না পারায় তাদের আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

একজন চালক ক্ষোভ প্রকাশ করে বলেন,
আমরা সারাদিন কষ্ট করে অটো চালাই। কিন্তু শহরে ঢুকতে না পারলে যাত্রী কমে যায়, আয়ও কমে যায়। আমাদের না খেয়ে মরতে হবে। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নেমেছি।

অন্যদিকে সাধারণ যাত্রীরা মনে করছেন, অটো চালকদের যত্রতত্র যাত্রী ওঠানামার কারণে দীর্ঘদিন ধরে শহরের যানজট ভয়াবহ আকার ধারণ করেছে।

একজন ভুক্তভোগী যাত্রী বলেন,
যানজট কমাতে যে নিয়ম করা হয়েছে তা ভালো, কিন্তু চালকদের এমন বিক্ষোভে আমাদের ভোগান্তি বাড়ছে।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোন প্রচেষতা দুপুর পর্যন্ত দেখা যায়নি। ফলে শহরের পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে এবং যাত্রীদের দুর্ভোগ ক্রমশ বাড়ছে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন