বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
নগরের বাইরে

ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১১:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
📷 ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৮ বছর বয়সী এক পোশাকশ্রমিকের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে জুবায়ের আহমেদকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

​গ্রেপ্তারকৃত জুবায়ের আহমেদ ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লোকমান শিকদারের ছেলে।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী তাঁর পোশাকশ্রমিক স্বামীর সঙ্গে জুবায়েরদের বাড়িতে ভাড়া থাকেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে তরুণীর স্বামী কারখানায় ছিলেন এবং জুবায়েরের পরিবারের অন্যান্য সদস্যরাও বাড়িতে ছিলেন না। এই সুযোগে জুবায়ের ওই তরুণীর মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।

​পরবর্তীতে সোমবার দিবাগত রাত ১টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহায়তায় ফতুল্লার সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন