বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
মহানগর

নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
📷 নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জে পূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলার পুলিশ সুপার।

​আজ মঙ্গলবার (০৬ অক্টোবর, ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান, পিপিএম-সেবা। সভায় শারদীয় দুর্গোৎসবে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, মণ্ডপগুলোর নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

​মতবিনিময় সভায় পূজা উদযাপন কমিটির থানা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন