বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১১:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭
📷 সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষ ও কিশোর-কিশোরীসহ ১৭ জনকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর-কিশোরীকে স্বজনদের জিম্মায় ছেড়ে দিয়ে বাকি ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

​মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকার ‘হোটেল শীতলক্ষ্যা আবাসিক’-এ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। ভবনটি পূর্বে ‘সাজেদা হাসপাতাল’ নামে পরিচিত ছিল।

​নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চারতলা বিশিষ্ট ওই ভবনটিতে অভিযান চালিয়ে দুই নারী, ১৩ পুরুষ এবং ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৭ বছর বয়সী এক কিশোরসহ মোট ১৭ জনকে আটক করা হয়।

​পরবর্তীতে থানায় এনে সবার পরিচয় ও বয়স যাচাই-বাছাই করা হয়। আটক দুজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় প্রাথমিক সতর্কতার পর তাঁদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। বাকি দুই নারী ও ১৩ পুরুষসহ মোট ১৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন