বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
মহানগর

সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ৯:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন
📷 সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড সংলগ্ন মিতালী মার্কেটে বিদ্যুৎ, পানি, কর্মপরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে সাইনবোর্ড সংলগ্ন মিতালী মার্কেট এলাকার হাইওয়ে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন।তিনি বলেন, “বিদ্যুতের কৃত্রিম সংকটের কারণে আজ ব্যবসায়ী ও শ্রমিকরা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। আমরা এ সমস্যার স্থায়ী সমাধান চাই। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই, দ্রুত এ সংকটের সমাধানে কার্যকর পদক্ষেপ নিন। ব্যবসায়ী সংগঠনগুলোকেও এ বিষয়ে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “এ সংকট নতুন নয়, দীর্ঘদিনের। এর পেছনে কারও স্বার্থ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। শ্রমিক ও ব্যবসায়ীদের যেকোনো যৌক্তিক সমস্যায় আমাদের ইউনিয়ন পাশে থাকবে।”
মানববন্ধনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মজিদ শিকদার। 

সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সেক্রেটারি ফিরোজ আলমের
সঞ্চালনায় বক্তব্য রাখেন মিতালী মার্কেটের ২ নম্বর ভবনের ব্যবসায়ী ও সভাপতি আবদুল মজিদ শিকদার প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত করে সমস্যার প্রতিকার করার দাবি জানান। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে আরও তীব্র আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হবে, ততদিন আমরা অন্যায়ের প্রতিবাদ করে যাব।”

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মিতালী মার্কেটের বিভিন্ন ভবনে বিপুলসংখ্যক শ্রমিক ও ব্যবসায়ী কাজ করেন। প্রায় ৪০ হাজার শ্রমিকের কর্মপরিবেশ ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও বিদ্যুৎ, পানি ও অন্যান্য মৌলিক সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছে। প্রতিটি ভবন থেকে মাসিক ৩০০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন মিতালী মার্কেটের ব্যবসায়ী আলমগীর হোসেন, ১০ নম্বর ভবনের ব্যবসায়ী আব্দুস সালাম, ২ নম্বর ভবনের ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম, লোকাল গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, ৪ নম্বর ভবনের ব্যবসায়ী আজিজ উদ্দিন বাবুলসহ দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা নজরুল।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন