রবিবার, ২২ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
মোটরসাইকেলের ধাক্কায় ৬ মাসের শিশুর মৃত্যু আওয়ামী লীগ নেতা কর্মীদের পুনর্বাসন না করার আহ্বান জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ সদর থানা এনসিপি নবগঠিত কমিটির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক সন্ত্রাস, নৈরাজ্য ও আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান নারায়ণগঞ্জে বাদ পড়া জুলাই যোদ্ধাদের গেজেটভুক্তির সুযোগ, আবেদন আহ্বান চুলায় আগুন জ্বালাতেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ লক্ষ্যা পাড়ের কবির নীরব আক্ষেপ: সাহিত্যে অসামান্য অবদান রেখেও মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি ফতুল্লায় লেগুনায় আগুন: শ্রমিকলীগ নেতা ও চেয়ারম্যানসহ ৩৭ জনের বিরুদ্ধে নামে মামলা ২৪নং ওয়ার্ডে টিসিবি পণ্য নিতে গিয়ে বৃষ্টিতে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১১:০০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন
📷 সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বোন ও চার বছরের এক শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলাটি আপস-রফার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নিহতদের স্বজন সোনামিয়া (৪৮) সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​লিখিত অভিযোগে বলা হয়, গত ২০২৫ সালের এপ্রিলে সিদ্ধিরগঞ্জের পশ্চিম মিজমিজি এলাকায় স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার চার বছরের শিশু সন্তান আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা ও শ্বাসরোধ করে বস্তাবন্দী অবস্থায় মাটিচাপা দেওয়া হয়। আলোড়ন সৃষ্টিকারী এই ট্রিপল মার্ডারের ঘটনায় নিহতদের আরেক বোন মুনমুন আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটিতে লামিয়ার স্বামী প্রধান আসামি ইয়াছিনকে পুলিশ গ্রেপ্তার করে রিমান্ডে নিলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত বঁটি ও রক্তমাখা জামাকাপড় পুকুর থেকে উদ্ধার করা হয়েছিল।

​তবে বর্তমানে মামলার মূল বাদীকে আসামিপক্ষ প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। নিহতদের চাচা সোনামিয়া লিখিত অভিযোগে দাবি করেন, মামলার বাদী মুনমুন আক্তার ও তাঁর স্বামী মো. রুবেলকে সম্প্রতি আসামিপক্ষ নিজেদের সঙ্গে নিয়ে গেছে। এরপর থেকে পরিবারের অন্য সদস্যদের তোয়াক্কা না করে মুনমুন মামলাটি আপসের পক্ষে অবস্থান নেন। স্বজনরা তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমনকি আপসের বিরোধিতা ও আইনি ব্যবস্থার কথা বলায় স্বজনদের তুচ্ছতাচ্ছিল্য ও হুমকি দেওয়া হচ্ছে বলেও সোনামিয়া ও সুরুজ মিয়া জানান।

​তবে আপস-রফার এই অভিযোগ আংশিক স্বীকার করে মামলার বাদী মুনমুন আক্তার বলেন, “খুন করেছে মূলত ইয়াছিন। অন্য দুই আসামির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তাই তাদের বিষয়ে আমি নিজ থেকেই আপসনামা দিয়েছি, কেউ জোরজবরদস্তি করেনি।”

​চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মূল আসামিদের বাঁচাতে বাদীকে কবজা করে মামলা হাল্কা করার চেষ্টায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করে দ্রুত পুলিশের হস্তক্ষেপ দাবি করেছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন