বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ: বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান: নারী-পুরুষসহ আটক ১৭ নারায়ণগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে ত্রিপল মার্চ হত্যা মামলা আপসের চেষ্টার অভিযোগ, থানায় স্বজনের আবেদন খাদ্য খাতের যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে দমন করা হবে- খাদ্যমন্ত্রী আফরোজা খানম সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটে বিদ্যুৎ-পানি ও নিরাপত্তার দাবিতে দর্জি শ্রমিকদের মানববন্ধন ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
মহানগর

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা
📷 নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে বিএনপি সমর্থিত দু'পক্ষের হাতাহাতি ও অবরুদ্ধের ঘটনা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনে বিএনপি সমর্থিত আইনজীবীদের দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা, গালিগালাজ ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে পিপি ও নারী-শিশু ট্রাইব্যুনালের এডিশনাল পিপির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে সমিতি ভবনে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

​মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।

​ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আনোয়ার প্রধান বলেন, “আমরা দুপুরের খাবারের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় সাখাওয়াত হোসেন খান, আজিজ মোল্লা ও তাঁর কথিত পুত্র সাইদুরসহ কয়েকজন আইনজীবী আমাদের কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁরা আমাদের পিপি এবং নারী ও শিশু ট্রাইব্যুনালের এডিশনাল পিপি ওমর ফারুক নয়নের ওপর হাত তোলেন।”

​তিনি আরও জানান, হামলার তীব্র প্রতিবাদ জানালে প্রতিপক্ষ সেখান থেকে সরে গিয়ে সভাপতির কক্ষে আশ্রয় নেয়। সেখানে তাঁদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর তাঁরা ক্ষমা চেয়ে সমিতি ভবন ত্যাগ করেন।

​এই বিরোধের নেপথ্য কারণ ব্যাখ্যা করে আনোয়ার প্রধান অভিযোগ করেন, আইনজীবী সমিতি সব আদালত একই প্রাঙ্গণে রাখার পক্ষে আন্দোলন করছে। অন্যদিকে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন কালিরবাজারে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থানান্তরের চেষ্টা করছেন। আইনজীবীদের ঐক্যবদ্ধ আন্দোলন ভণ্ডুল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এছাড়া আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকা এক আইনজীবীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বসানোর চক্রান্তের অভিযোগও তোলেন তিনি।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন