মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
মহানগর

ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ৯:১৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ৩ মিনিট
শেয়ার করুন
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম
📷 ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

দীর্ঘদিনের জঞ্জাল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা নারায়ণগঞ্জ শহরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিছুটা সময় ও ধৈর্যের প্রয়োজন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

​সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মডেল গ্রুপ এবং সামাজিক সংগঠন ‘উই আর ভলান্টিয়ার’-এর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

​এমপি আবুল কালাম বলেন, ‘আমাদের ট্রাফিক বাহিনীর সীমিত সামর্থ্যের মধ্য দিয়েই তারা চাষাঢ়াকে যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি একটি দীর্ঘদিনের জঞ্জালযুক্ত শহর, তাই একে নতুন পরিকল্পনার মধ্যে আনতে আমাদের ধৈর্যশীল হতে হবে।’

​নিজের ট্রাফিক আইন মানার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা অনেক সময় আমার গাড়িটি রং সাইড দিয়ে পার করে দিতে চায়। কিন্তু আমি তাদের পরিষ্কার বলি—না, রং সাইড দিয়ে যাওয়া যাবে না। সাধারণ মানুষের মতোই সারিতে থেকে আমি যাতায়াত করব।’ যানজটের তীব্রতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যানজটের ভোগান্তি আমি নিজেও টের পাই। ঢাকা যেতে আমারও দুই-তিন ঘণ্টা লেগে যায়।’

​চাষাঢ়া এলাকার যানজট নিরসনে বিভিন্ন অবকাঠামোগত পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, লিংক রোডের কাজ ইতিমধ্যে দৃশ্যমান পর্যায়ে এসেছে। রাইফেল ক্লাব সংলগ্ন এলাকার ট্যাক্সি স্ট্যান্ড সমন্বয় ও পরিবর্তনের মাধ্যমে স্থানটি পরিষ্কার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) ও সিটি করপোরেশনের মাধ্যমে যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এ ছাড়া জিয়া হল নির্মিত হলে ওই এলাকার গুরুত্ব আরও বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

​নাগরিক সচেতনতার ওপর বিশেষ জোর দিয়ে আবুল কালাম বলেন, ‘ভোগান্তি এবং এর কারণ—দুটোই আমরা তৈরি করছি। কেবল আইন প্রয়োগ করে যানজট পুরোপুরি নিরসন সম্ভব নয়, এর জন্য প্রয়োজন ইতিবাচক মনোবৃত্তি ও নৈতিক দায়িত্ববোধ।’

​তিনি আরও উল্লেখ করেন, গত সাত মাস ধরে নগরীর সমস্যা সমাধানে নানা আলোচনা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হলেও এখনো চূড়ান্ত স্থায়িত্বের পর্যায়ে পৌঁছানো সম্ভব হয়নি। সে কারণে আজকের এই নতুন স্বেচ্ছাসেবক উদ্যোগ একটি কার্যকর ও প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, এনডিএর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির এবং বিকেএমইএর সহসভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার সোহান ও ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন