মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
নগরের বাইরে

ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ৮:৪১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
📷 ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা ও খেলাধুলায় আগ্রহী করে তুলতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ‘পাঁচতলা হাউজিং কমপ্লেক্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার উদ্যোগে তরুণদের মেধা ও প্রতিভার বিকাশ এবং ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

​জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজকের দায়িত্ব পালন করেন সংগঠনটির ফতুল্লা থানার সদস্য সচিব নাহিদ হাসান সজীব।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমী দর্শনার্থীরা।

​আয়োজকরা জানান, সুস্থ ও সুন্দর সমাজ গঠন এবং খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক মানসিকতা গড়ে তুলতেই তাদের এই প্রয়াস। নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতি জোরদার করতে কার্যকরী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন