মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
মহানগর

আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ৭রেরাই:৫৪ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
📷 আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ তৈরিতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 'Climate Resilient Campus Initiative'-এর আওতায় ইউনিয়নটির ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২০ জন শিক্ষার্থীকে এই কর্মসূচির আওতায় আনা হয়।

​আজ রবিবার (৪ অক্টোবর) আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সামাজিক ব্যাধি যেমন—মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ এবং প্রযুক্তির অপব্যবহার রোধে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

​কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পানির বোতল, কালার কোডেড ডাস্টবিন ও সুইস ওয়াটার ফিল্টার বিতরণ করা হয়। পরিবেশবান্ধব জীবনযাপনে উৎসাহিত করতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি অভিভাবকদের সচেতনতার লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জনাব মোঃ রায়হান কবির। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা শিক্ষার্থীদের সুনাগরিক, পরিবেশবান্ধব ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন