মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
নগরের বাইরে

বন্দরে যুবকরা দিলো সড়কের জন্য সিসি ক্যামেরা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ৭রেরাই:১৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
বন্দরে যুবকরা দিলো সড়কের জন্য সিসি ক্যামেরা
📷 বন্দরে যুবকরা দিলো সড়কের জন্য সিসি ক্যামেরা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস


নাসিকের ২৬ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে যুবকদের উদ্যোগে সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) পরিবর্তন কালচার ক্লাব ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব সিসি ক্যামেরা স্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ক্যামেরা কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মো. রাসেল।

উদ্বোধনকালে ওসি জামাল উদ্দিন বলেন, সিসি ক্যামেরা স্থাপনের ফলে এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কাজ আরও সহজ হবে। কোনো অপরাধ সংঘটিত হলে ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করতেও সহায়তা পাওয়া যাবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এলাকাবাসী সচেতন ও ঐক্যবদ্ধ থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আসায় নিরাপত্তা বাড়বে। পাশাপাশি চুরি, ছিনতাইসহ কোনো অপরাধ ঘটলে জড়িতদের শনাক্ত করতে ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন