মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
মহানগর

শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক : স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ৪:৩০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি
📷 শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস
 
নিজস্ব প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় অটোরিকশা চলাচল সীমিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অটোরিকশা চালকরা। ৫ অক্টোবর সকালে (হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাট) বাসস্টার্নে পূর্বের মতো মিশনপাড়া মোড় পর্যন্ত অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেন অটোরিকশা ড্রাইভাররা। 

অটোরিকশা চালকদের অভিযোগ, গত ৪ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসকের নির্দেশে খানপুর থেকে মিশনপাড়া পর্যন্ত অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে একদিকে যাত্রী সংকটে পড়েছেন চালকেরা, অন্যদিকে এই সুযোগে মিশুকচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ তাদের। 

চালকদের দাবি, হাজীগঞ্জ (নবীগঞ্জ) গুদারাঘাট থেকে চাষাঢ়া পর্যন্ত আগে জনপ্রতি ১০ টাকা ভাড়া নেওয়া হলেও বর্তমানে অনেক মিশুকচালক জনপ্রতি ২০ টাকা করে ভাড়া আদায় করছেন। ফলে সাধারণ যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। 

অটোরিকশা চালকেরা বলেন, মিশনপাড়া পর্যন্ত যেতে না পারায় তাদের নিয়মিত যাত্রী কমে গেছে। এতে দৈনিক আয়-রোজগারে বড় ধরনের প্রভাব পড়ছে। পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করা চালকদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। 

এ পরিস্থিতিতে সোমবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের ক্ষোভ ও সমস্যার কথা তুলে ধরেন কয়েকজন অটোরিকশা চালক। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করার আহ্বান জানান। 

এ বিষয়ে অটোরিকশা, অটোটেম্পো, মিশুক ও বেবিট্যাক্সি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অটোরিকশাপ্রতি ৩ হাজার টাকার বিনিময়ে দাবি আদায়ের কথা জানানো হলেও সিটি করপোরেশন তা মেনে নেয়নি বলে অভিযোগ চালকদের। 

চালকদের একটাই দাবি—পূর্বের মতো অন্তত মিশনপাড়া মোড় পর্যন্ত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হোক। এতে চালকদের জীবিকা রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীরাও তুলনামূলক কম ভাড়ায় যাতায়াতের সুযোগ পাবেন বলে দাবি তাদের।
Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক :

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন