মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
মহানগর

নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’
📷 নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

শিক্ষকদের মাধ্যমে দেশে একটি মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, গত ১৫ বছরে শিক্ষা ক্ষেত্রে যে অব্যবস্থাপনা ও দুরবস্থা তৈরি হয়েছে, তা কাটিয়ে দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

​সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হলি উলস স্কুলের উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নগরভবনে প্রশাসকের কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মাননা পাওয়া ৫ জন শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

​প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। তৃণমূল পর্যায় থেকে মানুষের মধ্যে শিক্ষা ছড়িয়ে দিতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের পুনর্গঠন, অগ্রগতি ও আধুনিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের অনন্য অবদান রাখতে হবে।”

​তিনি আরও যোগ করেন, “শিক্ষক সমাজ আমাদের সমাজের অত্যন্ত গুণীজন। তাদের প্রতি মানুষের যে আস্থা, বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে, তা মাথায় রেখে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। আমরা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে চাই।”

​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষক সমাজের কাজের স্বীকৃতি হিসেবে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিভিন্ন স্তর থেকে শিক্ষকদের যথাযথ স্বীকৃতি দেওয়া হলে তারা আরও উৎসাহিত হবেন এবং শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে অধিক মনোযোগী হবেন।

​সম্মাননা প্রাপ্ত শিক্ষকগণ:

১. মোস্তাফিজুর রহমান গাজী (প্রধান শিক্ষক, আইইটি সরকারি উচ্চ বিদ্যালয়)

২. মো. ইউসুফ আলী (প্রধান, ক্যামব্রিয়ান স্কুল - প্রাথমিক শাখা)

৩. রওশন আরা আক্তার (প্রধান শিক্ষক, আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়)

৪. মো. বদরুল হক (প্রধান শিক্ষক, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়)

৫. বদরুন নাহার (সহকারী শিক্ষক, শেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়)

​নারায়ণগঞ্জ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি ও এনায়েতনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী ও ক্রীড়া সংগঠক অখিল ভূঁইয়া এবং সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের প্রশাসক সহায়ক সাগর প্রধান।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন