মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
নগরের বাইরে

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ১ মিনিট
শেয়ার করুন
আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১
📷 আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (এসআরবি-১১)।

​রবিবার (৪ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আড়াইটার দিকে আড়াইহাজার থানাধীন ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন একটি পরিত্যক্ত জমিদার বাড়িতে এই অভিযান চালানো হয়।

​এসআরবি-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান পরিচালনা করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানটিতে ব্যাপক তল্লাশি চালিয়ে জমিদার বাড়ির দ্বিতীয় তলার একটি রুমের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

​সংস্থাটি জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

​অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে এসআরবি-১১ এর এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন