মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ধৈর্য ও সমন্বিত প্রচেষ্টাতেই নারায়ণগঞ্জকে পরিকল্পনার আওতায় আনা সম্ভব: অ্যাডভোকেট আবুল কালাম শিক্ষক দিবসে হলি উইলস স্কুলের উদ্যোগে ৫ শিক্ষককে সম্মাননা ‘আজকের পরিকল্পনা, আগামীর বাসযোগ্যতা’ প্রতিপাদ্যে নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত নারায়ণগঞ্জে শিক্ষক দিবসে সম্মাননা প্রদান: ‘মানসম্পন্ন শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’ শহরে অটোরিকশা ড্রাইভারদের বিক্ষোভ: মিশনপাড়া পর্যন্ত চলাচলের দাবি সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের ফতুল্লায় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-১১ আলীরটেকে শিক্ষার্থীদের পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ
মহানগর

মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের
📷 মোবাইল আসক্তি ও মাদক ছেড়ে খেলাধুলায় ফেরার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সুস্থ জাতি গঠনে নতুন প্রজন্মকে মোবাইল আসক্তি, কিশোর গ্যাং ও মাদক থেকে ফিরিয়ে এনে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

​রবিবার (৪ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি পার্কে আয়োজিত ‘নারায়ণগঞ্জ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, “সুস্থ দেহ ও সুস্থ মন জাতি গঠনে অত্যন্ত প্রয়োজন। শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলা ও নির্মল সাংস্কৃতিক চর্চায় যুক্ত হতে হবে। ডিজিটাল আসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে বের হয়ে এসে নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।”

​শিক্ষার্থীদের শারীরিক ফিটনেস ধরে রাখতে প্রতিদিন অন্তত এক ঘণ্টা মাঠে খেলাধুলা ও ব্যায়াম করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি মেধা বিকাশে প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশের তাগিদ দেন এবং কলেজগুলোর অংশগ্রহণে 'জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট' আয়োজনের বিষয়ে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

​নারায়ণগঞ্জ কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন