শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সিদ্ধিরগঞ্জে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে জামায়াত আমীর আবদুল জব্বারের মতবিনিময় রূপগঞ্জে নিবন্ধনহীন ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা ‘দিল্লি নয়, পিন্ডি নয়—সবার আগে বাংলাদেশ’: সাখাওয়াত হোসেন খান সোনারগাঁয়ে পরিবেশ দূষণকারী ৫৬ অবৈধ চুনা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের
মহানগর

নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৭রেরাই অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ
📷 নারায়ণগঞ্জে জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সংগঠনটির উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

​গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এবং জেলা প্রচার সম্পাদক শুভ দেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, ভ্যান শ্রমিক সংহতির জেলা সভাপতি মো. ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সহসভাপতি সৃজয় সাহা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা সংগঠক মো. হাসান ও সিদ্ধিরগঞ্জ থানা সদস্য সচিব মো. সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশে সভাপতির বক্তব্যে তারিকুল ইসলাম সুজন বলেন, “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার সর্বক্ষেত্রে পড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উর্ধ্বগতির মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ানো নিম্ন ও মধ্যবিত্ত এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। কোনো যৌক্তিকতা ও স্বচ্ছতা ছাড়া এমন ভাড়া বৃদ্ধি মেনে নেওয়া যায় না।”

​বাস মালিকদের হুমকির কড়া সমালোচনা করে তিনি বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীদের দেখে নেওয়ার হুমকি দিয়ে লাভ নেই। অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনারা কীভাবে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ান, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা দেখে নেওয়া হবে।” একই সঙ্গে বাস মালিক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

​সমাবেশ থেকে অবিলম্বে বর্ধিত বাসভাড়া প্রত্যাহার, গণপরিবহনে যাত্রীবান্ধব ভাড়া নির্ধারণ এবং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি জনিত সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। দাবি আদায় না হলে পরবর্তীতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন