শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ নিরাপত্তাহীনতার অভিযোগ, অস্ত্র ফেরত চেয়ে ডিসির দ্বারস্থ ব্যবসায়ী নেতা সোহাগ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি
মহানগর

পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান
📷 পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

সাহসিকতা, সেবা, চাঞ্চল্যকর মামলার তদন্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক’ (পিপিএম-সেবা) পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান। মাদারীপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পদকের জন্য মনোনীত করা হয়েছে।

​গত ২১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

​প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের জন্য চার ক্যাটাগরিতে (বিপিএম, বিপিএম-সেবা, পিপিএম এবং পিপিএম-সেবা) মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হচ্ছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহসিকতা, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং গুরুত্বপূর্ণ মামলার সফল তদন্তের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়।

​২৪তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মো. হাবিবুর রহমান গত ৩০ আগস্ট নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন পান। এর আগে তিনি মাদারীপুর, মাগুরা ও ফেনী জেলার এসপি এবং বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। যশোরের সন্তান হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

​নারায়ণগঞ্জে যোগদানের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, যানজট নিরসন, সন্ত্রাসী ও মাদক কারবারীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরাসরি নেতৃত্ব দিয়ে সচেতন মহলে প্রশংসিত হচ্ছেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন