শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ নিরাপত্তাহীনতার অভিযোগ, অস্ত্র ফেরত চেয়ে ডিসির দ্বারস্থ ব্যবসায়ী নেতা সোহাগ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি
নগরের বাইরে

ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা
📷 ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূঁইগড় মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম (৬০) নামে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি দোকান থেকে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ এবং বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা মাছগুলো পরবর্তীতে একটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

​সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ জানান, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ায় বাংলাদেশে এর চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থে নিষিদ্ধ মাছের বিরুদ্ধে এ ধরণের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন