শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ নিরাপত্তাহীনতার অভিযোগ, অস্ত্র ফেরত চেয়ে ডিসির দ্বারস্থ ব্যবসায়ী নেতা সোহাগ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি
নগরের বাইরে

সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ
📷 সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বজনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে মেঘনা নদীতে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রায়েশা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একই পরিবারের বাবা, দুই ছেলে ও মেয়েসহ ৪ জন নিখোঁজ রয়েছেন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান দিগন্ত রায়েশা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

​নিখোঁজ ব্যক্তিরা হলেন— হেলাল উদ্দিন (৫৫), তার দুই ছেলে সজীব (২৪) ও সামিন (৫), এবং মেয়ে সামিয়া (১৭)। এ সময় ট্রলারে থাকা একই পরিবারের শিরিন বেগম (৪৫) ও তার আরেক মেয়ে লামিয়া আক্তারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুমিল্লা/হোমনা এলাকা থেকে ট্রলারে করে স্বজনেরা সোনারগাঁয়ের হারিয়া এলাকায় সাজিয়া আক্তার ও শিশিরের বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। মেঘনা নদী অতিক্রম করার সময় ট্রলারটি হঠাৎ ডুবে গেলে যাত্রীরা পানিতে পড়ে যান। এ সময় স্থানীয়রা অন্য একটি ট্রলার নিয়ে দ্রুত এগিয়ে এসে কয়েকজনকে নদী থেকে উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

​উদ্ধার অভিযানের বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জাহেদ চৌধুরী জানান, দুপুর আনুমানিক দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটলেও তারা খবর পান বিকেল ৪টা ৫০ মিনিটে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিখোঁজদের উদ্ধারে নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন