শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন

--°সে লোডিং...
নারায়ণগঞ্জ
শিরোনাম
ভূঁইগড়ে ২৫ কেজি পিরানহা মাছ জব্দ, বিক্রেতাকে জরিমানা ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি: আটক ১৬ পিপিএম সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান সোনারগাঁয়ে বিয়েতে যাওয়ার পথে ট্রলার ডুবি: নারী নিহত, একই পরিবারের ৪ জন নিখোঁজ শিক্ষকের দাওয়াতি ভূমিকা ও নৈতিক শিক্ষায় জোর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীরের সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ নিরাপত্তাহীনতার অভিযোগ, অস্ত্র ফেরত চেয়ে ডিসির দ্বারস্থ ব্যবসায়ী নেতা সোহাগ লিবিয়ায় প্রবাসীকে অপহরণ ও নির্যাতনের পর মুক্তিপণ আদায়: নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২, আদালতে ১ জনের স্বীকারোক্তি নারায়ণগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, সফলদের পুরস্কৃত ‘পাবলিকের পেটে লাথি মারছেন, সতর্ক হন’— জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে খেলাফত মজলিসের কঠোর হুঁশিয়ারি
মহানগর

সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ

Reporter
নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
🕒 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৫ অপরাহ্ন • ⏱️ পড়তে সময়: ২ মিনিট
শেয়ার করুন
সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ
📷 সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে রেঞ্জার ইউনিটের বৃক্ষরোপণ। ছবি: নারায়ণগঞ্জ ভয়েস

পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন অতিথিরা।

​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। একটি চারা রোপণের পর তা যেন বড় হয়ে ফল ও ছায়া দিতে পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক মাজেদুল পলাশ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আবুল বাশার।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীমা পারভীন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের রেঞ্জার ইউনিট সব সময় সামাজিক ও পরিবেশবিষয়ক বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অনন্য উদাহরণ।’

​রেঞ্জার রহিমা খাতুন রিমি ও মাসুদা আক্তার Moni-র যৌথ পরিচালনায় কর্মসূচিতে সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

নারায়ণগঞ্জ ভয়েস ডেস্ক

নারায়ণগঞ্জের স্থানীয় সংবাদ, উন্নয়ন ও জনদুর্ভোগ বিষয়ক প্রতিবেদনে কাজ করেন।

মন্তব্য করুন